ভারতের ভিডিওকে মৌলভীবাজারে যুবদল নেতার হামলা দাবিতে প্রচার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করে দাবি করা হচ্ছে , মৌলভীবাজারে 'রহমানিয়া পেইন্ট হাউজ'-এর মালিকের ওপর দিনেদুপুরে যুবদল নেতার নেতৃত্বে প্রকাশ্য হামলা চালানো হয়েছে।
দেখুন এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, এই দাবিটি অসত্য। ভিডিওটি বাংলাদেশের মৌলভীবাজারের কোনো ঘটনার নয়। সিসিটিভি ফুটেজটি মূলত ভারতের রাজস্থান রাজ্যের সিরোহি জেলার পিন্ডওয়ারা এলাকার।
ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ এ Bharat News Online নামে ভারতভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যমে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, ভারতের রাজস্থান রাজ্যে জমি এবং টাকা সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে সুরেশ কুমার সুথার নামক এক হার্ডওয়্যার দোকানদারের ওপর স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের ডাক্তার ও তার সহযোগীরা লাঠি নিয়ে হামলা চালিয়েছিলেন।
দেখুন এখানে।
ভারতের মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ ভারতের রাজস্থানে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও ব্যবহার করে মৌলভীবাজারে রাজনৈতিক হামলার যে দাবি করা হচ্ছে, তা সত্য নয়।