অভিনয়ের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে প্রচার করলো ইনকিলাব
২২ জুন, ২০২৬
১৮ জুন দৈনিক ইনকিলাবসহ একাধিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চলন্ত ট্রেনে জানালা দিয়ে প্রস্রাব’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রচার করেছে।
তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কনটেন্টকে বাস্তব ঘটনা দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
প্রচারিত ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে “ Bharti Priyanka”নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৯ জুন তারিখে একই ভিডিও প্রচার হতে দেখা যায়।
একই ব্যক্তিদের অনুরূপ একাধিক ভিডিওর Bharti Priyanka অ্যাকাউন্টটে পাওয়া যায়।
এছাড়া, উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচিতি অংশ পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি মূলত ভারত (Account based in India) থেকে পরিচালিত হচ্ছে।
আরো দেখুন
১৩ সেপ্টেম্বর, ২০২৬
‘নিজের কর মওকুফ করেছেন ইউনূস’: সংবাদ প্রতিবেদন ও টকশোতে অসত্য তথ্য প্রচার
১৩ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রে মেডিকেইড জালিয়াতিতে দণ্ডিত পাকিস্তানি নারীকে বাংলাদেশি বানাল মিডিয়া
৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে অসত্য দাবি ভারতীয় সংবাদমাধ্যমে