অভিনয়ের দৃশ্যকে বন্যায় বর-বউ ডুবে যাওয়া বলে প্রচার করলো মিডিয়া
একাধিক অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, “বন্যায় বিয়ে করতে গিয়ে পানিতে ডুবে গেলেন বরযাত্রী ও বউ”
ভিডিওতে লাল শাড়ি পরা একজন কনে’কে পাতিলে করে এবং পাগড়ি পরা বরকে একজনের কাঁধে চড়ে পানিতে পড়ে যেতে দেখা যায়।
এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন ভোরের কাগজ, তালাশ বিডি, বাংলা স্টার নিউজ।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সত্য নয় এটি বন্যায় বিয়ে করতে গিয়ে বরযাত্রী ও বউ পানিতে ডুবে যাওয়ার ভিডিও নয় বরং একটি অভিনয়ের দৃশ্য।
ভিডিওটির কী-ফ্রেম সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চ দিলে Md Suhag Mia নামের একটা ফেসবুক পেজে মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি চলতি বছরের ১১ মে "গ্রামের বিয়েতে এই অবস্থা" শিরোনামে প্রচারিত হয়।
ভিডিওটির ক্যাপশনে #comedyreels #fannyvideos হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যায়।
এছাড়াও, একই পেজ পর্যবেক্ষণ করে একই ব্যক্তিকে একাধিক ভিডিওতে অভিনয় করতে দেখা যায়।
অর্থাৎ, বন্যায় বিয়ে করতে গিয়ে পানিতে ডুবে গেলেন বরযাত্রী ও বউ দাবিতে ছড়ানো ভিডিওটি আসলে অভিনয়ের দৃশ্য।