ট্রাফিক পুলিশের বাঁচার আর্তনাদ বলে সাজানো ভিডিও ছড়ালো মিডিয়া

Tawhidul Haque Siam
লেখক
তৌহিদুল হক সিয়াম
২৭ জুন, ২০২৬

আজ (২৭ জুন) বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যম টাইমস অফ বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, “বাঁচার জন্য পুলিশ সদস্যের আর্তনাদ!”

দেখুন এখানে। 

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে একই ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে বিএনপি কর্মীকে মামলা দেওয়ার কারণে তাকে আহত করা হয়েছে।

দেখুন এখানে, এখানে, এখানে।  

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, পুলিশের পোশাক পরিহিত একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে আকুতি করতে দেখা যাচ্ছে। 

তবে ‘দ্য ডিসেন্ট -এর যাচাইয়ে দেখা গেছে দাবিটি সত্য নয়।দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে ‘TeAm RAMS’ নামের একটি ফেসবুক পেজে ৫ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওর সঙ্গে আহত ট্রাফিক পুলিশের আর্তনাদ দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটির শুরুর অংশ এবং শেষদিকে ৪ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৪ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত অংশের মিল পাওয়া যায়। পেজটিতে ২৬ জুন ভিডিওটি ‘ট্রাফিক পুলিশের জীবন’ ক্যাপশনে আপলোড করা হয়। 

৫ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় পুরো ভিডিওটি স্ক্রিপ্টেড অর্থাৎ সাজানো ঘটনা।

এ ছাড়া পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে ট্রাফিক পুলিশের চরিত্রে থাকা ব্যক্তিটি অন্যান্য ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে