Actress Badhan Assaulted, Harassed by Chhatra League, Awami League Supporters in Venice, Italy
ইতালির লিডো দ্য ভেনেজিয়ায় গত বুধবার থেকে শুরু হওয়া ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিজন্তি’ বিভাগে লড়ছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটির অন্যতম অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।
আজমেরী হক বাঁধন তার ভাইয়ের ফ্যামিলির সাথে পার্কে হাঁটতে গেলে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় তাকে হেনস্তা ও মারধর করেছেন ইতালিতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মারধরের সময় তাকে জুলাই জঙ্গি আখ্যা দিয়ে উদযাপনও করতে দেখা গেছে দলটির পলাতক নেতাকর্মীদের।
নিষিদ্ধ ছাত্রলীগের মাদারীপুর ধুরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার মনিরুল তার আইডি থেকে মারধরের সময় একটি লাইভ করেছেন। লাইভের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা’’।
লাইভে দেখা যায়, তার পথ আটকে তাকে উদ্দেশ্য করে নানা অশ্রাব্য গালিগালাজ করছেন তারা। বাঁধনের সাথে থাকা একটি শিশুকে (সম্ভবত তার ভাইয়ের সন্তান) অনবরত কান্না করতে দেখা যায়। এবং বাঁধনকে তারা ‘জয় বাংলা’ বলতে বাধ্য করার চেষ্টাও করেন।
এ সময় আক্রমণকারীদের বলতে শোনা যায়, ‘‘এই যে জুলাই জঙ্গি যিনি দেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে... এই যে দেখতেই পাচ্ছেন, ভেনিসে আসছে। আমরা ভেনিস ছাত্রলীগ... এই ডিম আনো, ডিম আনো!’’
তখন বাঁধনকে বলতে শোনা যায়, ‘‘বাচ্চা আছে আমার... কী করতেছেন এগুলা?’’
তখন অশ্লীল গালি দিয়ে বলতে থাকেন, ‘‘কী করতেছি? ওরা দেশটা ধ্বংস করছে। এই খাকির ঝি... এই চো*নির ঝি ডলারে বিক্রি হইছিলো। ও যেখানেই যাবে... জয় বাংলা বলতে হবে ওর। ও চলচ্চিত্রের নাম নিয়ে বাংলাদেশে একটি অরাজকতা তৈরি করেছে। এই জঙ্গিকে বাংলাদেশের যেকোনো প্রান্তে যাবে, আমরা তাদের শিক্ষা দেবো। মাটির তলে গেলেও আমরা শিক্ষা দেবো।’’
এ নিয়ে তাৎক্ষণিক এক ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়ে বাঁধন বলেন, ‘‘আমি আমার ভাইয়ের সাথে, ভাইয়ের ফ্যামিলির সাথে পার্কে গিয়েছিলাম। এবং আমাদের অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুঁড়ে মেরেছে, আমি একদম ভিজে গেছি। আমার সাথে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল এবং তারা আমার গায়েও হাত তুলেছে। আমাকে গায়ে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।’’
তিনি বলেন, ‘‘আমার কাছে মনে হচ্ছিল আজকে হয়তো আমাকে মানে মেরেও ফেলতে পারে, আমার যেটা মনে হচ্ছিল ওরা যেভাবে অ্যাটাক করতে আসছিল। আমি জাস্ট একটা পার্কে গিয়েছিলাম, আমি যে হোটেলে আছি তার পাশের একটা পার্কে, রাতে হাঁটতে গিয়েছিলাম আমার ভাই, আমার ভাইয়ের ছোট বাচ্চা যার বয়স চার বছরও হয় নাই, সে চিৎকার করে কান্না করছিল এবং তারা উল্লাস করছিল। আমাকে খানকি মাগি বলছিল, খানকি মাগি বলছিল যেটা তারা সবসময় বলে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং তারা বলতে চায় যে বাংলাদেশের নারীরা আসলে নিরাপদে থাকবে তাদের কাছে।’’
বাঁধন আরও বলেন, ‘‘একজন অভিনেত্রী যে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তার সিনেমা নিয়ে আসছে, তাকে আপনারা এই ধরণের হ্যারাসমেন্ট করেছেন। এবং সেটা নিয়ে আপনারা অনেক গর্বিত, আপনারা মনে করছেন যে এটাই করা উচিত, এরকমই করতে হবে। উনারা বলেছে যে আমরা পৃথিবীর কোথাও গিয়ে টিকতে পারবো না। আমরা তো বাংলাদেশেই টিকে আছি। সো আপনারা দেশে আসেন, দেশে এসে আপনাদের অবস্থান আরো শক্ত করেন, এ ধরনের নোংরামি অসভ্যতা করে আসলে আমার মনে হয় না যে আপনাদের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল।’’
প্রসঙ্গত, সম্প্রতি ইতালির ভেনিসে ছুটি কাটাতে গিয়ে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গত শনিবার (৫ সেপ্টেম্বর) ভেনিসে তাদের ওই সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।