30+ Media Outlets Misidentify 8-Year-Old Photo as Kolkata New Market Fire
গতকাল বুধবার (১৯ আগস্ট) ভারতের কলকাতার নিউমার্কেটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘটনার সংবাদে ‘‘আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা’’ বলে ২০১৮ সালে ভারতের ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম।
ওই ছবি প্রচার করা সংবাদমাধ্যমগুলো হলো- সময় টিভি, ডেইলি ওয়াদা, কালবেলা, আরটিভি, ইত্তেফাক, ইনকিলাব, নিউ নেশন, এটিএন বাংলা, এটিএন নিউজ, মানবকণ্ঠ, একুশে টিভি, এনপিবি নিউজ, দেশ টিভি, বাংলা টিভি, ঢাকা জার্নাল, সংগ্রাম, ঢাকা টাইমস, বাংলাদেশ টাইমস, সময়ের কণ্ঠস্বর, ঢাকা মেইল, বার্তা বাজার, যায়যায়দিন-শফিক রেহমান, অগ্রযাত্রা প্রতিদিন, জনবাণী, নিরপেক্ষ, বাংলা এডিশন, আমার সংবাদ, আমার বার্তা, দ্যা ঢাকা ডায়েরি, বিডি২৪লাইভ, আপন দেশ, বিবার্তা২৪, সানবিডি২৪।
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সাম্প্রতিক সময়ে কলকাতায় অগ্নিকাণ্ডের নয়। বরং ছবিটি ২০১৮ সালের সেপ্টেম্বর কলকাতার বুবরা বাজার বা বড় বাজারের বহুতল পাইকারি বাজার ‘বাগরি মার্কেটে’ আগুন নেভানোর দৃশ্য।

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে হিন্দুস্তান টাইমস, ZNEWS, NTDV সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এই ধরণের ছবি খুঁজে পাওয়া গেছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এর বরাতে ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘‘কলকাতার বুররা বাজার বা বড় বাজারে বহুতল পাইকারি বাগরি মার্কেটে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ছবিটি রোববার, ১৬ সেপ্টেম্বর ২০১৮ সালের। (পিটিআই)’’
প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার ক্যানিং স্ট্রিটে অবস্থিত ছয়তলা বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। ভবনটিতে প্রায় ৪০০টি দোকান ছিল। যার মধ্যে প্রায় ১৭৫টি ওষুধের দোকান। এছাড়া সেখানে জুয়েলারি ও প্রসাধনীর দোকানও ছিল।