Pro-Awami League Account Falsely Portrays Dead Cow as ‘Chhatra League Activist’s Father’

Azaharul Islam
By
Azaharul Islam
10 August 2026

রোবাবর (৯ আগস্ট) থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগপন্থী বিভিন্ন একাউন্ট থেকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘‘ছেলে ছাত্রলীগ করার কারণে বাবাকে মেরে কাপাসিয়ার জঙ্গলে রেখে গেছে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা।’’

দেখুন এখানে, এখানে, এখানেএখানে

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি সঠিক নয়। মূলত ভিডিওটি গাজীপুরের কাপাসিয়ায় একটি গরুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধারণ করা হয়েছিল। 

ভিডিও রিভার্স ইমেজ সার্চ ও প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে Kapasia Update by Lokman নামে একটি ফেসবুকে একাউন্টে একই ফ্রেমের ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘কাপাসিয়া বারিষাব’’। 

ভিডিওটিতে দেখা যায়, তিনজন পুলিশ সদস্য ও কয়েকজন ব্যক্তি গরুটির কাছাকাছি দাঁড়িয়ে আছেন। তাছাড়াও ওই একাউন্টে গরু মৃত্যু সম্পর্কিত একাধিক ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে একই পুলিশ সদস্যদের দেখা যায় এবং গরুটির লেজ গাছের সঙ্গে পেঁচানো ছিল।

দেখুন এখানে, এখানেএখানে

Md Tajuddin 2’ নামে আরেকটি একাউন্টে ৮ আগস্ট পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘‘কাপাসিয়া থানা পুলিশ তদন্ত। ভেরার  চালা শেখবাড়ি মোঃ রফিকুল ইসলাম এর গরু।’’

আরেকটি পোস্টে গরুটির ছবি যুক্ত করে তিনি লিখেছেন, ‘‘ভেরার চালা শেখবাড়ি মোঃ রফিকুল ইসলাম এর গরু। বাড়ির পাশে গরু দিয়েছিল। গরু আনতে গিয়ে এরকম অবস্থা পেল। ইউনিয়ন বারিষাব কাপাসিয়া গাজীপুর তারিখ ২/৮/২০২৬ সাল।’’

ভিডিও আপলোডকারী লোকমান রিউমর স্ক্যানারকে জানান, ভিডিওটি কোনো মানুষের মৃত্যুর ঘটনার নয়। এটি একটি গরুর মৃত্যুর ঘটনাসংশ্লিষ্ট। গরুটির সন্দেহজনক মৃত্যুর পর এর মালিক পুলিশে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রচারিত ভিডিওটি সে সময়েই ধারণ করা হয়।