Edited Pornographic Videos Posted on Maasranga TV’s Instagram Account
সংবাদমাধ্যম মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে বাংলাদেশের দুই জন জনপ্রিয় অভিনেত্রীর দুটি সম্পাদিত পর্নোগ্রাফিক ভিডিও সহ মোট ৫টি কন্টেন্ট আপলোড করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কন্টেন্টগুলো আপলোড করার পর আজ সকাল ১১টা পর্যন্ত একাউন্টে কন্টেন্টগুলো দেখা গেছে। মাছরাঙা টিভির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের একাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।
গতকাল রাতে আপলোড করা কন্টেন্টগুলোর এর মধ্যে বাংলাদেশের দুইজন জনপ্রিয় অভিনেত্রীর চেহারাযুক্ত সম্পাদিত ভিডিও রয়েছে।
আজ সকাল ১১টা পর্যন্ত ভিডিও দুটি যথাক্রমে ১ লাখ ৫৫ হাজার ও ১ লাখ ৪৭ হাজার বার দেখা হয়েছে। প্রথম ভিডিওটিতে ১ হাজার ৩০০টির বেশি রিঅ্যাকশন ও ১ হাজার ১৮১টি মন্তব্য পড়েছে। অন্য ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ১ হাজার ৪০০টির বেশি এবং মন্তব্য এসেছে ২০০টির বেশি।
ভিডিওগুলোর কমেন্ট সেকশনে moni_5885 নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে, “মাছরাঙা টেলিভিশনে এই পোস্ট কেন?” Italy_life1989 নামে আরেকটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে, “মাছরাঙা টেলিভিশনের তার ছিঁড়ে গেছে নাকি।” maruf_hOssain_ নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে, “হ্যাকড হইছে, বাট ভিডিও মনে হচ্ছে অরিজিনাল।”
এ বিষয়ে মাছরাঙা টিভির মাল্টিমিডিয়া ম্যানেজার মাহমুদ রুবেল দ্য ডিসেন্টকে জানিয়েছেন, তাদের একাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।