ভিন্ন হান্নানের আলিশান বাড়িকে ‘এনসিপির হান্নান মাসউদের বাড়ি’ বলে প্রচার

Azaharul Islam
লেখক
আজহারুল ইসলাম
১৯ অক্টোবর, ২০২৬

গত ১৮ অক্টোবর Update Now নামে একটি পেইজে “হান্নান মাসউদের বাড়ি’ দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা” ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

ভিডিওটিতে ৪৩ হাজার ৪০০টি প্রতিক্রিয়া, ১০ হাজার ৮০০ কমেন্ট এবং ৪ হাজার ১০০ শেয়ার হয়েছে।

এই ভিডিওটি আওয়ামীপন্থী সহ বিভিন্ন ফেসবুক একাউন্টে ছড়িয়ে পড়েছে। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওতে দেখানে বাড়িটি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের নয়। বরং বাড়িটির মালিক ভিন্ন ব্যক্তি। তার নাম আব্দুল হান্নান।

ভিডিওটি দেখানো এলাকাটি নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী)। অন্যদিকে হান্নার মাসউদের বাড়ি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে।

ভিডিওটির মূল উৎস খুজতে গিয়ে প্রাসঙ্গিক সার্চ করে BM Sohid Ullah নামে একটি একাউন্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া গেছে।

ভিডিওটির ক্যাপশন ছিল, Abdul Hannan ভাইয়ের DREAM_PALACE… ঠিকানা-আবদুল হান্নান, চেয়ারম্যানঃ বিসমিল্লাহ প্রপার্টিজ....ডাইরেক্টরঃফারারা গ্রুফ-দৌলতপুর,৪নং বারগাঁও,সোনাইমুড়ী নোয়াখালী।”

ভিডিওটিতে বাড়িটি ঘুরে দেখানো হয়। দেখানোর সময় বাড়ির মূল মালিক আব্দুল হান্নানকেও দেখানো হয়।

ভিডিওটিতে বাড়ির মালিক আব্দুন হান্নানকে মেনশন করা ছিল। আব্দুল হান্নানের প্রোফাইল অনুযায়ী, তিনি বিসমিল্লাহ মোল্লা প্রোপার্টিজ,  সিস্টার কনসার্ন অব ফারারা গ্রুপ এর চেয়ারম্যান এবং টাইমস বিল্ডার্স এর প্রোপাইটার। 

তার ফেসবুক প্রোফাইল ও পেইজ ঘেটে দেখা যায়, তিনি মুলত ফ্ল্যাট তৈরি, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যবসা পরিচালনা করেন।