Foreign video circulated as footage of Bangladesh quake, verification shows
সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূকম্পন বেলা ১টা ৫২ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি অঞ্চল বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
এ প্রেক্ষিতে দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যম সাতক্ষীরার ভূমিকম্পের দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করেছে। ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের ফলে একটি পুকুরে প্রচণ্ড স্রোত সৃষ্টি হয়েছে।
সময় টেলিভিশন ভিডিওটি শেয়ার করে দাবি করেছে, “সাগরের মতো উত্তাল পুকুরের পানি। শুক্রবার দুপুরে সাতক্ষীরার একটি পুকুরের দৃশ্য এটি। আশাশুনিতে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ সারা দেশ।”
দেখুন এখানে:
এছাড়াও টাইমস অফ বাংলাদেশ, মাছরাঙা টেলিভিশন ও জাগো নিউজ ভিডিওটি প্রচার করে এটিকে সাতক্ষীরার বলে দাবি করেছে।
দ্য ডিসেন্ট ভিডিওটি যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের মার্চ মাস থেকে অনলাইনে থাইল্যান্ড ও মিয়ানমারের ভূমিকম্পের দাবিতে প্রচারিত হয়ে আসছে।
ভিডিওটির রিভার্স ইমেজ সার্চে ভারতভিত্তিক সংবাদমাধ্যম Naga Hills-এর ফেসবুক পেজে ২০২৫ সালের ৩০ মার্চ ভিডিওটি প্রকাশিত হতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, “The 7.7-magnitude earthquake that struck Myanmar on Friday released energy comparable to hundreds of atomic bombs. Geologist Jess Phoenix noted that such an earthquake releases energy equivalent to approximately 334 atomic bombs.”
দেখুন এখানে:
অর্থাৎ, ভিডিওটি পুরোনো এবং বাংলাদেশের নয়।