Ittefaq Shares AI-Generated Video as Drone Show Honouring Ronaldo

Suraiya Salsabil Mukta
By
Suraiya Salsabil Mukta
8 July 2026

স্পেনের কাছে ১-০ গোলে হেরে  এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিত করেছেন, তিনি নিজের শেষ বিশ্বকাপ ম্যাচটি খেলে ফেলেছেন। 

এই প্রেক্ষিতে একাধিক ইত্তেফাক, ঢাকা টুডে, বাংলা টিভি সহ একাধিক সংবাদমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, “বিশ্বকাপের শেষ ম্যাচের পর Drone Show দিয়ে রোনালদোকে সম্মান জানালো মাদিরা।”

ভিডিওটিতে ড্রোনের সাহায্যে করা একটি আলোকসজ্জা দেখানো হয়েছে , যেখানে গোল করার পর রোনালদোর বিখ্যাত “সিউ” উদযাপনের ভঙ্গিমা, পর্তুগালের জাতীয় পতাকা এবং পর্তুগিজ ভাষায় লেখা একটি “ধন্যবাদ” বার্তা রয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রচারিত দাবি দেখুন:
ইত্তেফাক, দ্য নিউজ, ঢাকা টুডে, বাংলা টিভি

দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি  কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। পর্তুগালের কোনো শহরে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এমন কোনো বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। 

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে seihanaifilms’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের কাছে পর্তুগালের ০-১ গোলে হারের পর ক্লিপটি আপলোড করা হয়েছিল। 

পোস্টদাতা ভিডিওটি তৈরির জন্য ব্যবহৃত প্রম্পটটি পেতে ফলোয়ারদের "CR7" কমেন্ট করতে বলে এবং নিশ্চিত করে যে এটি এআই-এর মাধ্যমে তৈরি। অ্যাকাউন্টটি এআই ভিডিও জেনারেশন প্ল্যাটফর্ম পিক্সভার্স-কে কৃতিত্ব দেয় এবং তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজকেও ট্যাগ করে।

ইনস্টাগ্রাম প্রোফাইলটির বায়োতে নিজেকে এআই ভিডিও নির্মাতা ও ডিজিটাল চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রোফাইলটিতে মেসিনেইমারকে জড়িয়েও একই ধরনের ড্রোন শোর এআই ভিডিও পাওয়া যায়।

এছাড়াও, এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে পরীক্ষা করে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।