Media Publish Another Army Officer’s Photo in Arrest Coverage

Azaharul Islam
By
Azaharul Islam
12 October 2026

সোমবার (১২ অক্টোবর) সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন– লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।

এই নিয়ে মূলধারার একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। যার মধ্যে কয়েকটি সংবাদমাধ্যম লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বলে ভিন্ন ব্যক্তির ছবি প্রচার করেছে।

ভিন্ন ব্যক্তির ছবি প্রচারকারী সংবাদমাধ্যমগুলোর মধ্যে দ্য ডিসেন্ট যেগুলো খুঁজে পেয়েছে সেগুলো হলো– আরটিভি, স্টার নিউজ, এটিএন নিউজ, ইত্তেফাক, আগামীর সময়, সময় টিভি, ডিবিসি নিউজ, বাহান্ন নিউজ, হিন্দুস্তান টাইমস বাংলা।

তবে কয়েকটি সংবাদমাধ্যম ভুল ছবি প্রচার করলেও পরবর্তীতে সংশোধন করেছে।

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবি ও গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তা ভিন্ন ব্যক্তি। মূলত, নামের মিল থাকার কারণে সংবাদমাধ্যমে এই ধরণের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 

এদিকে গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তার ছবি একাধিক সংবাদমাধ্যম প্রকাশ করেছে। যেসব সংবাদে ভুল ছবি প্রচার করা হয়েছিল সেসব সংবাদমাধ্যমেই পরবর্তিতে প্রকৃত গ্রেপ্তার হওয়া ব্যক্তির ছবি প্রচার করেছে। 

সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া গ্রেফতার সেনা কর্মকর্তার ছবি দেখুন এখানে ও এখানে।

নামে মিল থাকলেও গ্রেফতার সেনা কর্মকর্তার পদবি– লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত)। আর যে ব্যক্তির ছবি সংবাদমাধ্যমে ছড়িয়েছে তার পদবি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত)।