Scripted Indian Content Misrepresented as News by Bangladeshi Media
বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যম বৈশাখী টিভি “নারী যাত্রীর অসতর্কতায় প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাই” শিরোনামে একটি ভিডিও প্রচার করেছে।
দেখুন বৈশাখী টিভি’র ফেসবুক পেজ ও ইউটিউবে: এখানে ও এখানে
দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ট্রেনে নারী যাত্রীর অসতর্কতায় প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। মূলত, অভিনয়ের মাধ্যমে তৈরি ভিডিও কনটেন্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘Raj Thakur’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৫ মার্চে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশনে, এটি বিনোদন ও সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা একটি সাজানো ভিডিও বলে উল্লেখ করা হয়েছে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে একই ব্যক্তিদের ট্রেনে অনুরূপ একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। দেখুন এখানে, এখানে, এখানে।
‘Raj Thakur’ নামক ফেসবুক পেজেও উক্ত ব্যক্তিদের অভিনীত একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, তারা সচেতনতামূলক বিনোদনধর্মী কনটেন্ট বানিয়ে ফেসবুক ও ইউটিউবে প্রচার করে থাকেন।