A Kolkata Poet Turns a Controversial Narail Narrative into Poetry

22 November 2026

সম্প্রতি নড়াইলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজসহ ফেসবুকে শত শত আওয়ামীপন্থী একাউন্ট থেকে দাবি করা হয়েছে, নড়াইলের কালিয়ায় ‘শত শত’, ‘২০০’, এবং ‘৩০০’ হিন্দু বাড়ি ভাংচুর ও অগ্নিসংসযোগ করেছে বিএনপি-জামায়াত। 

এছাড়া ভারতের একাধিক মিডিয়ায় ‘শত শত হিন্দু বাড়ি’ পুড়িয়ে দেওয়া হয়েছে, ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর’ এমনসব শিরোনামে খবর প্রকাশিত হয়েছে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দখা গেছে, হিন্দুদের বাড়িঘরে হামলা-আগুনের খবর সত্য নয়। স্থানীয় হিন্দু নেতারা দ্য ডিসেন্টকে জানিয়েছেন, শত শত হিন্দু বাড়ি আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া। এমনকি হিন্দুপাড়ায় হামলা হওয়ার খবরও সত্য নয়। 

আক্রান্ত অন্তত ৩০টি বাড়িঘরের মধ্যে মাত্র একটির মালিক হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণপদ ঘোষ। তিনি কালিয়া উপজলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।

এ নিয়ে দ্য ডিসেন্টের পূর্ণাঙ্গ প্রতিবেদন পড়ুন এখানে।

কিন্তু এই ভুয়া খবরের উপর ভর করে কবিতা লিখেছেন পশ্চিমবঙ্গের কবি শ্রীজাত বন্দোপাধ্যায়। ‘উ ঠো ন’ নামে এই কবিতায় তিনি বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের বিষয় তুলে ধরেছেন। কবিতাটি দেখুন এখানে

এই কবিতার সূত্রে “হিন্দু হবার মাসুল দিক’, অগ্নিগর্ভ বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে কলম ধরলেন শ্রীজাত” শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয়েছিল পশ্চিমবঙ্গের কবি শ্রীজাতের বিরুদ্ধে

২০১৭ সালে শ্রীজাত বন্দোপাধ্যায় ‘অভিশাপ’ শীর্ষক একটি কবিতা প্রকাশ করেন। কবিতার শেষ দুই লাইনের শব্দচয়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি করে, কবি হিন্দুদের পবিত্র প্রতীক ‘ত্রিশূল’ নিয়ে কুরুচিকর মন্তব্য করে হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

কবিতা প্রকাশের পর অর্ণব সরকার নামের শিলিগুড়ির এক কলেজছাত্র শিলিগুড়ি থানায় শ্রীজাতের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে লিখিত অভিযোগ করেন। ভারতীয় দণ্ডবিধির ২৯৫–এ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলাটি করা হয়।