Bangladeshi Youth Heads to Court After Police Decline Complaint Against FIFA President

9 July 2026

গত ৭ জুলাই চলমান ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মিশরের সাথে  শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে ওঠে রেফারিং নিয়ে বিতর্কও। অনেকেই অভিযোগ করেন ফিফা আর্জেন্টিনার পক্ষ নিয়েছে এবং ম্যাচ রেফারি আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক কিছু সিদ্ধান্ত দিয়েছেন। 

ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে সেই অভিযোগ নিয়ে গতকাল বুধবার নোয়াখালীর সুধারাম মডেল থানায় হাজির হন মো রাকিব নামের এক তরুণ। ফিফা সভাপতির বিচারের পাশাপাশি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন তিনি। অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ আরও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। 

তবে এখতিয়ারের বাইরে থানায় থানায় মামলা নেয়নি। ফলে বিচার দাবিতে আদালতে যাবেন বলে দ্য দিসেন্টকে জানান এই তরুণ। 

রাকিব জানান, তিনি মিশরের সাপোর্টার এবং বিশেষত মোঃ সালাহর অনেক বড় ভক্ত।

রাকিব দ্য ডিসেন্টকে বলেন, ‘‘বিশ্বকাপে সবাই প্রতিযোগিতা করে জিতবে। কিন্তু এবারের বিশ্বকাপে এমন হচ্ছে না। মনে হচ্ছে, শুধুমাত্র আর্জেন্টিনাকে জেতানোর জন্য তারা এই খেলাটা আয়োজন করছে। তারা কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করছে। এখানে আমরা যারা খেলা দেখছি, আমরা হতাশ। ফিফা থেকে আমরা এই ধরণের ম্যাচ কখনো আশা করি নাই। তারা নিশ্চিত গোলকে বাতিল করে এটা ফাউল দিছে। এবং মিশরের খেলোয়াড়দেরকে হয়রানি করার জন্য শুধু শুধু কার্ড এবং অতিরিক্ত ফাউল দিয়ে মানসিকভাবে ভেঙে দিয়েছে। যার কারণে আমি ফিফা সভাপতির মানে বিচার চাই এবং আমরা এটার জন্য যা যা করা প্রয়োজন আমরা সব করবো।’’

‘‘আমরা এখন প্রাথমিক ভাবে থানায় অভিযোগ নিয়ে গিয়েছি। যদি আমাদের মামলাটা ঠিকমতো থানা না নেয় আমরা পরবর্তীতে কোর্টে যাবো। এছাড়া আমরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানোরও প্রস্তুতি নিচ্ছি,’’ বলেন রাকিব।

অভিযোগের বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম দ্য ডিসেন্টকে বলেন, ‘‘খেলা সংশ্লিষ্ট একটা অভিযোগ নিয়ে এক তরুণ আসছিল থানায়। এটা তো আমাদের এখতিয়ারের বাইরে। তাই দেখিনি ব্যাপারটা