Awami League Leader Recycles False Media Reports Against BNP

Mahbub A Rahman
By
Mahbub A Rahman
24 November 2026

সম্প্রতি আওয়ামীপন্থী সাংবাদিক তৌফিক মারুফ পরিচালিত তৌফিক মারুফের জার্নাল নামক এক অনলাইন টকশোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী সিদ্দিকী বলেছেন, “কানাডার আদালত বিএনপিকে সন্তাসী সংগঠন হিসেবে ঘোষণা দিছে।”   

মোহাম্মাদ আলী সিদ্দিকীর এই বক্তব্যটি একটি পুরনো ভুয়া খবর, যা ব্যবহার করে আওয়ামী লীগ আমলে বহুবার বিএনপির বিপক্ষে ক্যাম্পেইন করা হয়েছে; এমনকি মূলধারার মিডিয়াতেও এই ভুয়া খবরটি তখন প্রকাশিত হয়েছিল।

সর্বশেষ ২০২৩ সালের ৩১ জুলাই একযোগে বাংলাদেশের অন্তত ৫০টি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ‘বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন বললো কানাডার আদালত’। 

এসব খবরে দাবি করা হয়েছিল, মোহাম্মদ জিপসেদ ইবনে হক নামের এক বিএনপি নেতার দায়ের করা মামলার জাজমেন্টে কানাডারা কোর্ট বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে অভিহিত করেছে।  

এই খবরটি যতগুলো সংবাদমাধ্যমে টেক্সট আকারে প্রকাশ করা হয়েছিল তার প্রায় সবগুলোরই টেক্সট প্রায় একই রকম ছিল। কিছু প্যারা হুবহু মিলে যায়। অর্থাৎ, সেটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ ক্যাম্পেইন।

সংবাদমাধ্যমে খবরেই সীমাবদ্ধ ছিল না এই ক্যাম্পেইন; বাংলাদেশ আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অফিসিয়াল ফেসবুক পেইজেও একই প্রচারণা চলে। এই তথ্যে ক্যাম্পেইন করেন দলটির তৎকালীন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।

সে সময় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশ, রিউমর স্ক্যানার ও ফ্যাক্ট ওয়াচ দেখিয়েছিল যে, কানাডার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেনি।

সেই পুরোনো ভুয়া তথ্য আবার সামনে নিয়ে এসেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মাদ আলী সিদ্দিকী। 


রায়ের পর্যালোচনায় পাওয়া তথ্য

২০২৩ সালের ১৫ জুন কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক MOHAMMAD JYPSED IBNE HAQUE এর মামলার প্রেক্ষিতে দেয়া জাজমেন্টট অনুযায়ী, সেখানে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করার কোন তথ্য নেই। বরং ২৬ পৃষ্ঠার ডকুমেন্টে ২ জায়গায় terrorism শব্দের উল্লেখ রয়েছে এবং দুই জায়গায়ই বলা হয়েছে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করার কোন যৌক্তিক কারণ দেশটির ইমিগ্রেশন বিভাগ পায়নি। তবে দলটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হওয়ার বা উস্কে দেয়ায় জড়িত ছিল এমনটা বিশ্বাস করার যথেষ্ট কারণ পেয়েছে।

জাজমেন্টের ৩ নং পয়েন্টটি হুবহু এরকম: "[3] From 2011 to 2015, the applicant was a member of the Bangladesh National Party (the “BNP”). The ID found reasonable grounds to believe the BNP was an organization that had engaged in or instigated the subversion by force of the Awami League government in Bangladesh. The ID did not find reasonable grounds to believe that the BNP was an organization that had engaged in terrorism."

অর্থাৎ, আদালত বলেছে বিএনপি সহিংসতা করেছে এর প্রমাণ আছে, কিন্তু দলটি ‘সন্ত্রাসী সংগঠন’ এমন কোন প্রমাণ নেই। কিন্তু বাংলাদেশি সংবাদমাধ্যমে এটি উল্টে দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।

যেসব সংবাদমাধ্যমে তখন ভুয়া খবরটি প্রকাশিত হয়েছিল

২০২৩ সালের ৩১ জুলাই বিএনপির বিরুদ্ধে ওই ক্যাম্পেইনে যেসব সংবাদমাধ্যম অংশ নিয়েছিল তার কিছু আর্কাইভ লিংকঃ 

একাত্তর, সময় টিভি, আরটিভি, আজকের পত্রিকা ,কালের কণ্ঠ , দৈনিক বাংলা, নিউজ২৪, বাংলা ট্রিবিউন, কালবেলা, বার্তা২৪, বাংলা নিউজ২৪ , সমকাল, প্রতিদিনের বাংলাদেশ, দেশ টিভি, চ্যানেল আই, নিউজ বাংলা ২৪, দেশ রূপান্তর, ইত্তেফাক, ডিবিসি নিউজ, ডেইলি সান, বাংলাদেশ পোস্ট, ভোরের কাগজ ,বৈশাখী টিভি, সারা বাংলা ডট নেট, দীপ্ত টিভি, আজকালের খবর ,ঢাকা টাইমস, একুশে টিভি, জিটিভি, ভোরের পাতা, বাংলাদেশ বুলেটিন, বার্তা বাজার, এশিয়ান টিভি, জনবানী, বাংলা টিভি, নিউজ জি ২৪, বাংলাদেশ জার্নাল, গণকণ্ঠ, গ্রামের কাগজ, বিজনেস বাংলাদেশ , বাংলা ইনসাইডার , বহুমাত্রিক ,রিদমিক নিউজ ,ওমেন আই ,লাস্ট নিউজ বিডি, ওয়ান নিউজ বিডি।