Old footage circulated with false claim of BJP attack in West Bengal
টেবিলটক ইউকে, মর্নিং টাইমস নিউজসহ একাধিক ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, “পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর একের পর এক বিভিন্ন শহরেই তৃণমূল কংগ্রেসের বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অধিকাংশ মুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠান সবকিছু জ্বা'লি'য়ে দিয়েছে বিজেপির নেতাকর্মীরা।”
দেখুন এখানে (আর্কাইভ), এখানে ।
দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যায়, নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হামলা-পাল্টাহামলার অভিযোগ আসলেও প্রচারিত ভিডিওটি পুরোনো।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘_shinning_.sarah._’ নামক একটি ইন্সটাগ্রাম প্রোফাইলে ২৬ এপ্রিল ২০২৬ এ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, “Again massive fire incident in Metiabruz” বাংলায় মেটিয়াব্রুজে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড।
অর্থাৎ, ভিডিওটি ২৬ এপ্রিল, ২০২৬ থেকেই অনলাইনে রয়েছে এবং এটি ৪ মে, ২০২৬-এ নির্বাচনের আগের ঘটনা।
অর্থাৎ, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর হামলা দাবিতে প্রচারিত দাবিটি সত্য নয়।