Old Philippine Video Resurface as AL Leaders Visiting Border Area for Fugitive Hasina

Tawhidul Haque Siam
By
Tawhidul Haque Siam
24 November 2026


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত কিছু ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতীয় প্রতিনিধি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা হেলিকপ্টারে করে বাংলাদেশ–ভারত সীমান্ত পরিদর্শন করেছেন। 

দেখুন এখানে, এখানে, এবং এখানে। 

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়রের হেলিকপ্টারযাত্রার। এর সঙ্গে বাংলাদেশ–ভারত সীমান্ত পরিদর্শনের কোনো সম্পর্ক নেই।

ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র দিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Mark Anthony Dela Cruz’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও গত ১৪ জুলাই প্রকাশিত হতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে ‘BBM’ লেখা রয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোসের নামের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘BBM’ ব্যবহৃত হয়।

দুটি ভিডিও পাশাপাশি মিলিয়ে দেখা যায়, সবুজ মাঠ, সৌর প্যানেল ও হেলিকপ্টারটি উড়ে আসার দৃশ্য হুবহু এক। হেলিকপ্টারটির গায়ে ফিলিপাইনের পতাকাও দেখা যায়।

ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল ব্রডকাস্ট স্টাফের ফুটেজেও একই হেলিকপ্টার দেখা যায়। ফুটেজটি দেশটির সংবাদমাধ্যম দ্য ফিলিপাইন স্টার প্রকাশ করেছে। ফিলিপাইনে ধারণ করা আরেকটি ভিডিওতেও হেলিকপ্টারটি দেখা যায়।