Unrelated Old Video Misrepresented as Jamaat Upazila Ameer’s ‘Immoral Act’

The Dissent Desk
By
The Dissent Desk
15 August 2026

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন একাউন্টে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘‘পাবনা সান্তাহার উপজেলার জামায়াত এর আমির ব্যাংককে নাইট ক্লাবে নারী নিয়ে রঙ্গলীলা।’’

ভিডিওতে পাঞ্জাবি টুপি পরিহিত এক ব্যক্তিকে কয়েকজন নারীর সঙ্গে নাচতে দেখা যায়। দেখুন এখানেএখানে

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখো গেছে, দাবিটি বিভ্রান্তিকর। ভিডিও’র ক্যাপশনে পাবনা সান্তাহার উপজেলার জামায়াত আমিরের ভিডিও দাবি করা হলেও পাবনা জেলায় সান্তাহার নামে কোনো উপজেলার অস্তিত্ব নেই। বরং সান্তাহার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার একটি ঐতিহ্যবাহী রেলওয়ে শহর। 

ছড়ানো ভিডিওটি অন্তত ৩ বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যায়। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে ‘‘মাওলানা ফজলুর রহমানের ভাগনে প্রজাপতিদের সঙ্গে ‘হালাল’ নাচ করছেন এমন ভিডিও ভাইরাল’’ দাবিতে ফেসবুকে পোস্ট খুঁজে পাওয়া গেছে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির খানের রাজনৈকিত দল তেহরিক-ই-ইনসাফ পন্থী একাধিক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেছেন। দেখুন এখানে, এখানেএখানে

এছাড়াও পাকিস্তান থেকে পরিচালিত একাধিক ইউটিউব চ্যানেলে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে। দেখুন এখানে, এখানেএখানে। 

উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি

তবে ভিডিওটির প্রকৃত স্থান, সময় বা এতে থাকা ব্যক্তির পরিচয় স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য ডিসেন্ট। 

তবে ‘‘পাবনা সান্তাহার উপজেলার জামায়াতের আমির ব্যাংককে নাইট ক্লাবে নারী নিয়ে রঙ্গলীলা’’ এমন দাবিতে ছড়ানো ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো জামায়াত নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।