Old Video Resurfaces of Child Asking for Electricity on Birthday

Mohammed Raihan
By
Mohammed Raihan
3 September 2026

সংবাদমাধ্যমের ফেসবুক পেইজে পোস্ট করা একটি ভিডিওতে এক শিশুকে বিদ্যুত অফিসের নম্বরে কল করে বলতে দেখা যাচ্ছে, “কারেন্ট কখন দিবেন, আজকে আমার বার্থডে।”  সংবাদমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিওটি কবের সেটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি, ফলে ভিডিওটি সাম্প্রতিক সময়ের মনে করে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই।

ভিডিওটি দেখুন: মাছরাঙা টিভি, বৈশাখী টিভি, বাংলা টিভি, দৈনিক ইনকিলাব, এনপিবি নিউজ, দৈনিক ইত্তেফাকদৈনিক যুগান্তর, এশিয়া পোস্ট এবং ডেইলি বাংলাদেশ

কিন্তু যাচাই করে দেখা গেছে, এটি সাম্প্রতিক সময়ের নয়,  ২০২৫ সালের ভিডিও। 

সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে ‘সৌ র ভ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পোস্ট করা হয়েছিলো ২০২৫ সালের ৬ আগস্ট। ক্যাপশন ছিলো “ছোট বোনের জন্মদিন ছিলো পল্লী বিদ্যুৎ অফিসে ফোন।”

এছাড়াও গত ২ সেপ্টেম্বর উক্ত আইডি থেকে করা একটি পোস্টে শিশুটির ভিডিওটি শেয়ার করে বলা হয়, “তাই বলে নিউজ করবে? এইটা একটা পুরাতুন ভিডিও। বর্তমান বিদ্যুৎ সংকট এর সাথে এই ভিডিওর কোন সম্পর্ক নাই। ধন্যবাদ সকলকে।”

অর্থাৎ, গত বছরের ভিডিওকে নতুন করে পোস্ট করে এটিকে সাম্প্রতিক সময়ের বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।