Golam Maula Rony Shared Fake News Spread by Pro-Awami League Page
গতকাল (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পর আওয়ামীপন্থী প্রোপাগান্ডা পেইজ একটি ফটোকার্ড প্রচার করে। যেখানে আকবর আলী খান নামক সাভার থানার ওসির বরাতে বলা হয়, ‘‘সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার দুইজন আটক, জিজ্ঞাসাবাদে জানা গেছে দুইজনই এনসিপির কর্মী’’।
সাবেক এমপি গোলাম মাওলা রনিও এই ফটোকার্ড শেয়ার দিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘তারেক রহমান জবাব দাও! সাভারে হামলা কেন?’’
এছাড়াও এই ভুয়া মন্তব্যটি শেয়ার দিয়েছেন অনেক আওয়ামীপন্থী একটিভিস্ট।
তবে যাচাইয়ে দেখা গেছে, বিস্ফোরণের ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তাছাড়া ওই থানার ওসি আকবর আলী খান নন। তিনি ২০২৪ সালের মার্চে সাভার থানা থেকে গাজীপুরের শ্রীপুর থানায় বদলি হয়ে যান। পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার।