Video of Funds Given to Inqilab Mancha Shared With False Garment Protest Claim
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার সাইদুর রহমান একটি ভিডিও (আর্কাইভ) শেয়ার করে দাবি করেছেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে টাকা বিলিয়ে লোক ভাড়া করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “টাকা বিলিয়ে ভাড়া করা লোক দিয়ে গার্মেন্টস আন্দোলন? মজুরি বোর্ড গঠন করেছে সরকার, প্রকৃত অর্থে যারা শ্রমিক, তারা সন্তুষ্ট। এরপরেও যারা ভা/ঙচুর ও না/শকতার সাথে জড়িত তাদের দেখা মাত্রই ধরিয়ে দিন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। এরা দেশদ্রোহী, বাংলাদেশ বিরোধী।”
একই ভিডিও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিএনপি পন্থী বিভিন্ন একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে টাকা বিতরণের নয়। বরং, এটি ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমাকে এক নারী শিক্ষার্থীর টাকা দেওয়ার দৃশ্য।
ভিডিওটির কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ফাতিমা তাসনিম জুমার অ্যাকাউন্টে গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি শেয়ার করা হয়েছিল।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “রেজাল্ট ভালো হইলে মিষ্টি কেনার টাকা পুরোটা মার্চ ফর ইনসাফে দিয়ে দিব।”
ভিডিওতে দেখা যায়, একজন নারী শিক্ষার্থী ফাতিমা তাসনিম জুমার হাতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির জন্য টাকা দিচ্ছেন। এ সময় ওই নারী শিক্ষার্থীকে বলতে শোনা যায়, “চালায় নেন আপু। আমি আছি। আমি আরও দিবো ফান্ডিং। আমার রেজাল্ট ভালো হইলে আমি মিষ্টি কেনার টাকা পুরোটা তোমাদের দিয়া দিব আপু। দোয়া কইরো। ২৯ তারিখ রেজাল্ট।…”